Category: world news

  • ৬ ঘণ্টার কমান্ডো অভিযানে রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করল যুক্তরাজ্য

    যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী আজ রোববার ইংলিশ চ্যানেল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’–এর (ছদ্মনাম বা তৃতীয় দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজবহর) একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেছেন।

    যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডো এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা ছয় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তেলের ট্যাংকারটি আটক করেন। ‘স্মির্টোস’ নামের ট্যাংকারটি ক্যামেরুনের পতাকাবাহী ছিল। যুক্তরাজ্যের নেতৃত্বে এ প্রথম রুশ তেলবাহী জাহাজের বিরুদ্ধে এ ধরনের অভিযান চালানো হলো।

  • যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি সইয়ে কয়েক ঘণ্টার বিলম্বের জন্য ইসরায়েলকে দায়ী করলেন ট্রাম্প

    লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা এবং এর জবাবে ইরানের পাল্টা হামলার হুমকির পরও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি রোববারের মধ্যে সম্পন্ন হতে পারে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

    বৈরুতে ইসরায়েলের হামলার কারণে ইরানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়াটি ‘কয়েক ঘণ্টা’ পিছিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

    অ্যাক্সিওসের সঙ্গে রোববার এক ফোনালাপে ট্রাম্প বলেন, ‘(ইসরায়েলের আজকে হামলা) সবকিছু কিছুটা ওলটপালট করে দিয়েছে। এটি চুক্তি সইয়ের প্রক্রিয়াকে কয়েক ঘণ্টা পিছিয়ে দিয়েছে। এটি এখনই হওয়ার কথা ছিল। তবে এখন থেকে আর কয়েক ঘণ্টা পর তা সম্পন্ন হওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।’