Category: Beauty

  • বিশ্বকাপ ফুটবলঃ

    (১)মোমেন্ট অব দ্য ডে।

    ২০২৬ বিশ্বকাপে প্রথম গোলটি করছেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। মেক্সিকো সিটিতে আজ ৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারিয়েছে মেক্সিকো। এই প্রথম উদ্বোধনী ম্যাচ জিতে বিশ্বকাপ শুরু করল মেক্সিকো।

    রয়টার্স….


    (২)হারের শঙ্কায় ছিল ব্রাজিল।

    মরক্কোর বিপক্ষে গোল হজম করে হারের শঙ্কায় ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস গোল করে সেই শঙ্কা কাটানোর আনন্দে যেন পাখা মেলার চেষ্টা করলেন।


    এএফপি….

    (৩) ঢালিউড ‘রকস্টার’

    মেশিনগান ছেড়ে গিটার হাতে শাকিব, কেমন হলো ‘রকস্টার’

    পৃথা পারমিতা নাগ।

    আপডেট: জুন ২০২৬

    নিজেকে ভাঙাগড়ার খেলায় মেতেছেন শাকিব খান। প্রতি ঈদে তিনি যেমন নতুন পরিচালকদের সুযোগ করে দিচ্ছেন, তেমনি নিজেকে নিয়েও করছেন দেদার পরীক্ষা-নিরীক্ষা। শাকিব খান নিজেকে ভাঙছেন ঠিকই, কিন্তু পরিচালকেরা কি তাঁকে সেভাবে কাজে লাগাতে পারছেন? কথা হচ্ছিল ঈদুল আজহায় মুক্তি পাওয়া আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’ নিয়ে। টিজার, পোস্টার আর গান দিয়ে মুক্তির আগে যেভাবে সিনেমাটি নিয়ে আগ্রহ জাগিয়েছিলেন নতুন পরিচালক, সিনেমা হলে গিয়ে সেসবের প্রতিফলন কতটা দেখতে পেলেন দর্শক?

    একনজরে সিনেমা: ‘রকস্টার’ প্রযোজনা : সান মোশন পিকচার্স লিমিটেড নির্বাহী প্রযোজক: অজয় কুমার কুন্ডু ধরন: রোমান্টিক ড্রামা চিত্রনাট্য: নুসরাত মাটি সংলাপ: আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভুঁইয়া পরিচালনা: আজমান রুশো অভিনয়: শাকিব খান, সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী ও কাজী সাবির দৈর্ঘ্য: ২ ঘণ্টা ২৭ মিনিট স্ট্রিমিং পার্টনার: চরকি

    শাকিব খানকে নতুনরূপে দেখে অনেক দর্শক আনন্দ পেয়েছেন, সে কথা বলাই বাহুল্য। আগের সিনেমাগুলোতে (‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’, ‘প্রিন্স’) শাকিব খানকে দেখা গিয়েছিল অ্যাকশনের মেজাজে। প্রায় সব ছবিতে ছিলেন মেশিনগান হাতে। তবে ‘রকস্টার’ সিনেমায় তিনি হাতে তুলে নিয়েছেন গিটার আর মাইক। সিনেমার একপর্যায়ে আগুন (শাকিব খান) বলেন, ‘এবার আমি মেশিনগান ছেড়ে গিটার হাতে নিলাম।’ এটা যেন নিজেকে নিয়ে নিজেরই করা দারুণ এক মজা, যেমনটা ‘উৎসব’-এ করেছিলেন জয়া আহসান।

    (৪)বলিউড

    ৬১ বছর বয়সে আমিরের প্রেম–বিয়ে, কে এই গৌরী

    বিনোদন ডেস্ক।

    প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০: ৪৫

    বলিউডপাড়ায় নতুন করে আলোচনায় ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি—ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশিত এমন খবরে সরগরম চলচ্চিত্র অঙ্গন। খবর অনুযায়ী, আগামী ৫ জুলাই অত্যন্ত ঘরোয়া আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এই তারকা।

    বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, ৫ জুলাই মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা আমির খান বলেন, ‘বিয়ের খবর সত্যি। ৫ জুলাই আমাদের বিয়ে। এখন আমরা দুজনই মনে করছি, সম্পর্কটিকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে।’

    গুঞ্জনের শুরু
    দীর্ঘদিন ধরে আমির খান ও গৌরী স্প্র্যাটের সম্পর্ক নিয়ে নানা আলোচনা চলছিল। তবে ২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরীকে প্রকাশ্যে পরিচয় করিয়ে দেন আমির। সেদিনই তিনি জানান, তাঁদের পরিচয় প্রায় ২৫ বছরের পুরোনো। সেই পরিচয় প্রেমে রূপ নিয়েছে অনেক পরে। আমিরের ভাষায়, ‘গৌরী আর আমি হঠাৎ করেই আবার একে অপরের জীবনে ফিরে আসি। বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা আসে।’
    এর পর থেকে বিভিন্ন সাক্ষাৎকারে গৌরীর কথা অকপটে বলেছেন অভিনেতা। সম্পর্কের গভীরতা নিয়েও কখনো রাখঢাক করেননি।

    (৫)আন্তর্জাতিক সংবাদ
    বিকাল ৪টা | ১৪ জুন ২০২৬ | Somoy TV International Bulletin 4pm | Somoy TV

    লিঙ্কঃhttps://www.youtube.com/watch?v=1iu76XVhzt4

    (৬)ইরানকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট! | Trump Foreign Policy | Iran US | Ekattor TV

    Ekattor TV

    লিঙ্কঃhttps://www.youtube.com/watch?v=qHNGow7LfeU

    (৭)বিউটি প্রোডাক্ট।

    3W Clinic Intensive UV Sunblock Cream হালকা সুবাসিত রাখে এবং রোদের কারণে হওয়া সানটেন, ত্বকের চামড়া ওঠা, লালচে দাগ হওয়া, বিবর্ণতা, এবং দ্রুত বয়সের ছাপ বা ভাঁজ পড়ার সমস্যা থেকে সুরক্ষিত রাখে। খুবই হালকা টেক্সচারের প্রতিদিন ব্যবহার করতে পারছেন যার মধ্যে সব ধরবনের গুনাগুন বিদ্যমান। এই ক্রিম ত্বকে UVA রশ্মির কারণে যে বয়সের ছাপ পড়ে তা থেকে সুরক্ষিত রাখে এবং UVB রশ্মির কারণে ত্বকে রোদে পোড়া দাগ হতে দেয় না। এর সাথে সাথে ত্বককে ময়েশ্চারাইজ রাখে এবং ক্ষতিকর রশ্মি প্রতিফলিত করে। SPF50 / Pa + + + Sunblock টি অ্যালভেরা জেলের নির্যাস দিয়ে তৈরি দ্রুত ত্বকে প্রবেশ করে চিটচিটে ভাব হইতে দেয় না ও মসৃণ দেখায়, এছাড়া মেকাপের আগে বেজ তৈরি করতে সাহায্য করে।

    UVA/ UVB রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।দ্রুত বয়সের ভাঁজ বা চামড়া কুঁচকে যাওয়ার সম্ভাবনা কমিয়ে আনে।
    ত্বকে রোদে পোড়া দাগ বা সানট্যান হতে দেয় না।এর সাথে আছে অ্যালভেরা জেলের নির্যাস।

    বৈশিষ্ট্য

    3W Clinic Intensive UV Sunblock Cream SPF50+ Pa+++

    দীর্ঘস্থায়ী UVA/ UVB রশ্মি সুরক্ষা দেয় সাথে আছে SPF50+

    এর মধ্যে অত্যাধুনিক নতুন ফর্মুলা যার সাথে আছে অ্যালভেরা জেলের নির্যাস ও SPF50+যা UVB/UVA রশ্মির প্রতিফলন করতে পারে এবং ত্বকে দ্রুত বয়সের ছাপ না পড়ে। এই ক্রিম ব্যবহারে UVA রশ্মির কারণে ত্বকে দ্রুত বয়সের বলিরেখা বা ভাঁজ পড়ে না এবং UVB রশ্মির কারণে ত্বকে রোদে পোড়া দাগ বা সানট্যান হয় না, ত্বকে পানির ভারসাম্য রাখে পাশাপাশি ত্বকে বয়সের ছাপ বা ভাঁজ পড়তে দেয় না।

    Aloe vera নির্যাস সমৃদ্ধ সানব্লক

    Aloe vera নির্যাস ত্বকে জ্বালাপোড়া ও অস্বস্তিভাব কমিয়ে আনে এবং ত্বকের সমস্যা কমিয়ে স্বাস্থ্যকর করে তোলে। অ্যালভেরা জেলে আছে ময়েশ্চারাইজ করার ক্ষমতা, যা ত্বকের ময়েশ্চারাইজ ভারসাম্য রাখে এবং ত্বকের কোষের স্বাভাবিক গঠনে সাহায্য করে ত্বকের ক্ষত দ্রুত সাড়িয়ে তোলে।

    ত্বকের রঙের স্বাভাবিক উজ্জ্বলতা আনে

    এর টেক্সচার খুবই হালকা যা দ্রুত ত্বকে প্রবেশ করে কোন চিটচিটে ভাব থাকে না, ত্বকের উজ্জ্বলতা আনে, টান টান করে এবং মখমলের মতো মসৃণ ও কোমল অনুভূতি আনে। ত্বকে কালচে দাগ বা একনির দাগ থাকলে তা স্বাভাবিকভাবে উজ্জ্বল করে দাগ কমিয়ে আনে, ত্বককে আর্দ্র রাখে ।

    ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার

    3W Clinic Intensive UV Sunblock Cream সব ধরনের ত্বকের জন্য উপযোগী এবং একটি কার্যকরী সূর্যের রশ্মি থেকে সুরক্ষা ব্যবস্থা যা ত্বকে ভারী অনুভূতি দেয় না।

    ব্যবহারবিধি

    প্রথম ধাপঃ ত্বক প্রস্তুত করা

    প্রথমে আপনার মুখ ও গলা ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। পরিমাণ মতো ক্রিম নিন এবং মেকাপ করার আগে এপ্লাই করে নিন।

    দ্বিতীয় ধাপঃ এপ্লাই করার প্রক্রিয়া

    লোশনটি প্রয়োজন মতো নিয়ে চোখের অংশ বাদ দিয়ে সম্পূর্ণ মুখে, গলা, হাত ও পা অর্থাৎ যে অংশ বাইরে থাকবে সেই অংশে ম্যাসাজ করে এপ্লাই করে নিন।

    তৃতীয় ধাপঃ পুনরায় এপ্লাই করুন

    বাইরে বের হওয়ার পর প্রয়োজন অনুযায়ী যেমন অতিরিক্ত ঘেমে গেলে বা মুখ ধুয়ে থাকলে সেক্ষেত্রে পুনরায় ক্রিম এপ্লাই করে নিন।

    লিঙ্কঃhttps://www.banglashoppers.com/media/catalog/product/cache/de79bc5569b5032044bc83e7c1343c50/3/w/3w_clinic_intensive_uv_sunblock_cream_spf50_pa_-_70ml.jpg

    (৮)Skin Care Tips For Men:

    পুরুষরাও ‘ত্বকের যত্ন নিন’, প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম

    Skin Care: শুধু মহিলা নয়, পুরুষদের ক্ষেত্রেও প্রয়োজন রয়েছে ত্বকের সঠিক পরিচর্যার। তাই পুরুষদের ত্বকের যত্নের জন্য রইল সহজ কয়েকটি টিপস।

    By : ABP Ananda  | Updated at : 08 Jul 2024 08:36 AM (IST)

    মুখ ধোয়া (Cleansing): দিনে অন্তত দুইবার ত্বকের ধরন অনুযায়ী ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। তৈলাক্ত ত্বকের জন্য স্যালিসাইলিক অ্যাসিড (Salicylic acid) বা টি ট্রি অয়েলযুক্ত ফেসওয়াশ বেশি উপকারী। [1]
    সানস্ক্রিন ব্যবহার (Sunscreen): রোদে বের হওয়ার ২০ মিনিট আগে মুখে ও গলায় সানস্ক্রিন লাগান। এটি সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখে। [1, 2, 3, 4]
    ময়েশ্চারাইজার (Moisturizer): গরমে ত্বকে পানির ঘাটতি দূর করতে হালকা ও জেল-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি ত্বককে আর্দ্র রাখে কিন্তু চিটচিটে ভাব তৈরি করে না। [1]
    শেভিংয়ের যত্ন: দাড়ি কাটার সময় ভালো মানের শেভিং ফোম বা জেল ব্যবহার করুন। রেজার চালানোর সময় খেয়াল রাখুন, যাতে ত্বকে কোনো র‍্যাশ বা কাটা দাগ না পড়ে। [1]

    (৯)ট্রাভেল নিউজ বাংলাদেশ ।


    আমাদের সেবাসমূহ

    আমরা সকল এয়ারলাইনস এর সেলস এজেন্ট হিসেবে টিকেট বুকিং, ইস্যু, রিইস্যু, রিফান্ড, এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত সব ধরনের তথ্য প্রদান করি। আমরা সর্বদা ফোন কল, ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে সেবা সরবরাহ প্রদান করি। আমরা কম সময়ে সর্বোত্তম কোয়ালিটি সার্ভিস এবং সস্তা মূল্য একটি সেবা নিশ্চিত করি। সেবাই, আমাদের পেশা।

    অফিস তথ্য

    • অফিস সপ্তাহে 7 দিন খোলা
    •  24 ঘন্টা অনলাইন সার্ভিস
    •  তাত্ক্ষনিক ইমেইল সার্ভিস
    • আকর্ষণীয় কর্পোরেট চুক্তি  
    • 160+ এজেন্ট কাজ করছে
    •  সেরা মূল্য নিশ্চিত
    • ভিসা প্রসেসিং এবং তথ্য  
    • হোটেল বুকিং
    • টিকেট বুকিং এবং তথ্য

    আমাদের সম্পর্কে

    ট্র্যাভেল নিউজ বাংলাদেশ বাংলাদেশের প্রথম প্রিমিয়াম অনলাইন বাংলা “ভ্রমণ ব্লগ”। ট্রাভেল নিউজ বাংলাদেশ সারা বিশ্বের ভ্রমণের সকল গুরুত্বপূর্ণ তথ্য, সর্বনিম্ন মূল্যে এয়ারলাইন্স টিকিট বুকিং, পরামর্শ, এবং মিডিয়া রিপোর্ট প্রকাশ করে। গ্লোবাল স্ট্যান্ডার্ড রক্ষণাবেক্ষণের জন্য আমরা ইনভেন্টরি সরবরাহের জন্য একের অধিক IATA (আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) সদস্যতা নিয়েছি এবং অন্যদিকে ট্র্যাভেল টেকনোলজিকে সমর্থন করার জন্য আমরা BASIS (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস) সদস্য। আমরা বিশ্বাস করি ট্র্যাভেল বিজনেস ট্র্যাভেল ইনভেন্টরি এবং প্রযুক্তির সংমিশ্রণ। তাই আমরা সেরা মূল্য গ্যারান্টি সহ সেরা ডিলটি পরিবেশন করার জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করি। “zooFamily” একটি অলাভজনক B2B ট্র্যাভেল বিজনেস মডিউল, যা ভ্রমণকারী, বিমানচালনা এবং ভ্রমণ শিল্প নিয়ে একটি সম্প্রদায় তৈরি করেছে। আমরা সকল এয়ারলাইনস এর সেলস এজেন্ট হিসেবে টিকেট বুকিং, ইস্যু, রিইস্যু, রিফান্ড, এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত সব ধরনের তথ্য প্রদান করি।  প্রোফাইল পেতে ক্লিক করুন।

    আপনি ছাত্র হতে আগ্রহী থাকলে আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিন। যারা বিনিয়োগ করতে আগ্রহী তারা বিনিয়োগ মডিউলে ক্লিক করুন। আমাদের B2B প্ল্যাটফর্ম: ফ্লাইট | হোটেল | ট্যুরভিসা। এছাড়া আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন সদস্য এবং প্রশিক্ষণের জন্য আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে, যেখানে 450 টিরও বেশি অংশীদারী প্রতিষ্ঠান রয়েছে, যা 90 টিরও বেশি দেশে এবং প্রতিটি মহাদেশ জুড়ে অবস্থিত। আমাদের প্রশিক্ষকরা বর্তমানে Travelport, Amadeus, Sabre এবং অনেক ট্রাভেল এজেন্সির সাথে কাজ করছেন। আমাদের IATA ই-লার্নিং কোর্স রয়েছে, যা IATA দ্বারা পরিচালিত এবং আমরা শিক্ষার্থীদের সস্তা মূল্যে কোর্স অফার করি। আমাদের অনলাইন কোর্স অনেক ট্রাভেল এজেন্সি এবং ভ্রমণ পরামর্শদাতা দ্বারা পরিচালিত। zooFamily দ্বারা আমাদের কর্মশালা এবং প্রশিক্ষণ পরিচালিত হয়।

    লিঙ্কঃhttps://youtu.be/HkRan2BfEM8

    (১০)তাজহাট জমিদার বাড়ি।

    তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর: রংপুরের ইতিহাসে এক রাজকীয় ভ্রমণ

    রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার তাজহাটে দাঁড়িয়ে আছে এক সময়ের জমিদারদের গৌরবময় স্মারক—তাজহাট জমিদার বাড়ি। লাল ইটের বিশাল প্রাসাদ, কারুকাজখচিত দেয়াল, প্রশস্ত সিঁড়ি আর নীরব আভিজাত্য—সব মিলিয়ে এটি শুধু একটি স্থাপনা নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত দলিল।

    ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক প্রাসাদ

    তাজহাটের ইতিহাস ঘিরে রয়েছে জমিদার মান্না লাল রায়ের নাম। ধারণা করা হয়, তিনি পাঞ্জাব থেকে এসে রংপুরে বসতি স্থাপন করেন এবং স্বর্ণকার হিসেবে ব্যবসা শুরু করেন। তার তৈরি ‘তাজ’ ও ‘রত্ন’ খচিত অলংকারের কারণে এলাকাটি ধীরে ধীরে পরিচিত হয় “তাজহাট” নামে।

    তাজহাট জমিদারের প্রতীক

    পরবর্তীতে জমিদার গোপাল লাল রায় ১৯০৮ সালের দিকে এই প্রাসাদ নির্মাণ করেন বলে ধারণা করা হয়। বিশাল এই দ্বিতল প্রাসাদটি প্রায় ১৬ একর জমির উপর নির্মিত, যেখানে রয়েছে প্রশস্ত বারান্দা, মার্বেল পাথরের সিঁড়ি, লোহার পেঁচানো সিঁড়ি এবং গম্বুজাকৃতির ছাদ—যা ইউরোপীয় স্থাপত্যশৈলীর ছাপ বহন করে।

    হাইকোর্ট থেকে জাদুঘর: সময়ের পরিবর্তনে নতুন জীবন

    এক সময় পরিত্যক্ত অবস্থায় থাকা এই প্রাসাদটি ইতিহাসে একাধিকবার ভিন্ন রূপ পেয়েছে। ১৯৮৪ সালে এটি হাইকোর্টের অস্থায়ী বেঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। পরে ১৯৯৫ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করে।

    পরবর্তীতে ২০০৫ সাল থেকে এখানে স্থানান্তরিত হয় রংপুর জাদুঘর, যা আজ তাজহাট প্রাসাদের একটি অংশে কার্যক্রম পরিচালনা করছে। এখানে সংরক্ষিত রয়েছে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাচীন মুদ্রা, পাথরের ভাস্কর্য এবং ঐতিহাসিক দলিল—যা দর্শনার্থীদের নিয়ে যায় অতীতের এক ভিন্ন জগতে।

    প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ

    তাজহাট জমিদার বাড়ির চারপাশ এখন এক মনোরম পর্যটনকেন্দ্র। প্রাসাদের উত্তর পাশে রয়েছে ফুলের বাগান, যেখানে নানা রঙের ফুল ফুটে থাকে সারা বছর। কাছেই পুকুরে ফুটে থাকে শাপলা ও পদ্ম। নারিকেল গাছের সারি, মেহগনি বাগান এবং সবুজ পরিবেশ পুরো এলাকাকে দিয়েছে এক শান্ত, নৈসর্গিক আবহ।

    এখানে একটি সুন্দর মসজিদও রয়েছে, যেখানে দর্শনার্থীরা নামাজ আদায় করতে পারেন। নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে সুসংগঠিত, যা পরিবারসহ ভ্রমণের জন্য স্থানটিকে আরও উপযোগী করে তুলেছে।

    Travel & Transportation

    ভ্রমণ তথ্য

    তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে (রোববার বন্ধ)। প্রবেশমূল্য তুলনামূলকভাবে খুবই কম, ফলে এটি সকল শ্রেণির মানুষের জন্য সহজলভ্য একটি পর্যটনকেন্দ্র।

    কেন যাবেন তাজহাটে?

    তাজহাট শুধু একটি পুরোনো প্রাসাদ নয়—এটি ইতিহাস, স্থাপত্য ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। যারা ইতিহাস ভালোবাসেন, স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করতে চান কিংবা নিরিবিলি একদিন কাটাতে চান—তাদের জন্য তাজহাট জমিদার বাড়ি একটি আদর্শ গন্তব্য।

    রংপুর ভ্রমণে গেলে তাজহাট না দেখে ফেরা মানে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মিস করে ফেলা।