
বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির একাংশের নেতারা। রাজধানীর গুলশানে, ১৩ জুনছবি: জাতীয় পার্টির একাংশের সৌজন্যে
বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট হিসেবে বর্ণনা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, এবারের বাজেট সম্ভাবনার আলোকবর্তিকা এবং বাস্তবায়নের এক কঠিন পরীক্ষার নাম।
শনিবার দুপুরে রাজধানীর গুলশানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Leave a Reply