ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননের রাজধানী বৈরুতে ফের হিজবুল্লাহর ওপর হামলার জের ধরে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে ইরান। এ নিয়ে ইসরায়েলে আতঙ্ক দেখা দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ ক্ষেপণাস্ত্র ঠেকানোর প্রস্তুতি নিতে শুরু করেছে।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে রবিবার সন্ধ্যায় টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, হামলার পর আইডিএফ চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির “সংশ্লিষ্ট সব কমান্ডারের সঙ্গে” পরিস্থিতি মূল্যায়ন করছেন। বর্তমান মূল্যায়ন অনুযায়ী, ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে।

সেনাবাহিনী জানিয়েছে, “আইডিএফ বিভিন্ন ধরনের প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পরিস্থিতির জন্য প্রস্তুতি ও সতর্কতা বজায় রেখেছে। আইডিএফ ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে কোনো ধরনের গোলাবর্ষণ বরদাস্ত করবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *